Broadcast India News.

Broadcast India News.

2nd September, 2026

সাত সকালে মেট্রোতে আগুন! আতঙ্কিত যাত্রীরা

সাত সকালে মেট্রোতে আগুন! আতঙ্কিত যাত্রীরা

সাত সকালে মেট্রোয় আগুন লাগার ফলে আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা । চাঁদনি চক স্টেশনে শর্ট সার্কিট, হওয়ার ফলে তার থেকেই মেট্রোর রেকে আগুন দেখা যায় বলে খবর।

বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চাঁদনি চক স্টেশনে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোর কামরায় আগুন লাগে। তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। সাত সকালে অফিস যাওয়ার সময় ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের । যাত্রীদের মধ্যে দেখা দেয় প্রবল আতঙ্ক। ক্ষতিগ্রস্ত মেট্রোটির সমস্ত দিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কারশেডে পাঠানো হয়েছে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ।

উল্লেখ্য ২০১০ সালের ৭ অক্টোবর উদ্বোধন হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনটির । ১৫ বছরের মাথায় সেই মেট্রো স্টেশনকে ভেঙে ফেলে পুনরায় আবার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ গড়িয়া মেট্রো স্টেশনে ফাটল দেখা দেওয়ার ফলে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিষেবা।