Broadcast India News.

Broadcast India News.

15th July, 2026

ঘাটালে ফের বন্যা পরিস্থিতি! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বললেন দেব

ঘাটালে ফের বন্যা পরিস্থিতি! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বললেন দেব

বছর আসে বছর যায় কিন্তু ঘাটালের পরিস্থিতির পরিবর্তন হয় না। বৃষ্টির জেরে প্রতি বছরই ঘাটালে দেখা দেয় বন্যা পরিস্থিতি। যার ফলে ঘাটালবাসীদের জীবন নাজেহাল হয়ে ওঠে। তাহলে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কি করা হচ্ছে?

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব দাবি করেন , "ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজই প্রায় শেষ। এই প্রকল্প সাধারণ মানুষের জন্য। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেটা দেখেই জমি অধিগ্রহণ করা হচ্ছে।"


বুধবার ঘাটালে যান তৃণমূল সাংসদ। সূত্রের খবর , সেখানে SDO অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তিনি । বৈঠক শেষে তিনি বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অনুমোদনও হয়েছে। অনেকগুলো স্যুইজ় গেট সংস্কারের কাজ চলছে। অনেকগুলো হয়ে গেছে। প্রথম দফার কাজ এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সবথেকে বড় হচ্ছে জমি অধিগ্রহণের কাজ। যতটা কম জমি নিয়ে এটা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ডিজাইনে ৪০ শতাংশ কম জমি লাগছে। ঘাটাল মাস্টার প্ল্যান সরকারের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। মানুষ যেন শান্তিতে থাকতে পারে। ১৯ জুন থেকে সবাই জলের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন তিন বছরের মধ্যে কাজ শেষ হবে। কাজটা শুরু হলেই তিন বছরের মধ্যে শেষ হবে।''

ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেব কে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করছে। আমরা পোস্টারিং করেছি এবং এই ঢপবাজ সাংসদকে জানতে চেয়েছি যে এবছর প্রায় ৩বার বন্যা হয়েছে, ৪ বারের বন্যায় পড়েছে। আপনি একবারও মানুষের পাশে এলেন না, খোঁজ নিলেন না?''