অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় মোদির পাশে দাঁড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
- By Broacastindia
- 31st July, 2025 04:16 PM
অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়ালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রীর সুরেই বিদেশ মন্ত্রীকে বলতে শোনা যায় পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে সিন্ধু জলচুক্তি রদ-ই থাকবে।
রাজ্যসভায় বিদেশমন্ত্রী বলেন, “আমি ওদের বলতে চাই, কান খুলে শুনে রাখুন। ২২ এপ্রিল থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীজির মধ্যে একটাও ফোনকল হয়নি।”

ভারত-পাকিস্তান সংঘাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা কোনভাবেই মানা হবে না , এ কথা আরও একবার স্পষ্ট করে দিয়ে তিনি বলেন ,“যখন অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, একাধিক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝার জন্য এবং কতদিন এই সংঘাত চলবে । সব দেশকে একই বার্তা দিয়েছিলাম যে , আমরা কোনও ধরনের মধ্যস্থতায় রাজি নই। আমাদের ও পাকিস্তানের মধ্যে যা হবে, তা দ্বিপাক্ষিকই হবে। আমরা পাকিস্তানের হামলার জবাব দিয়েছি এবং জবাব দিতে থাকব। যদি সংঘাত থামাতে চায়, তবে পাকিস্তানকে অনুরোধ করতে হবে। এবং সেই অনুরোধ ডিজিএমও-র মাধ্যমেই আসতে হবে।”
সিন্ধু জলচুক্তি নিয়ে বিদেশমন্ত্রী বলেন, “বিভিন্ন দিক থেকেই সিন্ধু জলচুক্তি অন্য চুক্তির থেকে আলাদা। আমার মনে পড়ছে না বিশ্বে এমন কোনও চুক্তি রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ নদীকে অন্য দেশে প্রবাহিত হতে দেওয়া হয়েছে কোনও অধিকার ছাড়াই। গতকাল আমি শুনলাম কয়েকজন এই ইতিহাস বিশ্বাস করতে পারছেন না। তারা চান ইতিহাস ভুলে যাক মানুষ। হয়তো ওরা নির্দিষ্ট কিছু জিনিসই মনে করতে চায়।”
