উপরাষ্ট্রপতি হবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি!
- By Broacastindia
- 20th August, 2025 08:09 PM
জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে গুঞ্জন উঠতে শুরু করেছিল কে হবে পরবর্তী উপরাষ্ট্রপতি? এবার পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট।
সূত্রের খবর মঙ্গলবার বিরোধী কংগ্রেসের সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে সিদ্ধান্ত নিতে একটি বৈঠক করে ইন্ডিয়া জোট। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন এবং শতাব্দী রায় সহ অন্যান্য বিরোধী দলের নেতারা।
প্রসঙ্গত, গত রবিবারই বিজেপির তরফ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে পরবর্তী উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল ।
সূত্রের খবর আগামী ২১ অগাস্ট নমিনেশন জমা দেবেন বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বি সুদর্শন রেড্ডিকে ইতিমধ্যেই সমর্থন করেছে আম আদমি পার্টি। উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডির নমিনেশন জমা দেওয়ার দিনে তৃণমূলের তরফ থেকে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ।
