ফের হুমকি ভারতকে ! আসিম মুনীর পর এবার বিলাওয়াল ভুট্টো
- By Broadcast India
- 12th August, 2025 04:54 PM
ফের ভারতকে হুমকি।পেহেলগাঁও হামলার পরে ভারতের তরফ থেকে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য অপারেশন সিঁদুর ও সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার পর থেকেই পাকিস্তানের তরফ থেকে আসছে একের পর এক হুমকি ।আসিম মুনীরের ভারতকে পরমাণু হামলার হুমকি দেওয়ার একদিন পরই ফের ভারতকে হুমকি দিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিলাওয়াল ভুট্টো।

সূত্রের খবর ,সোমবার সে দেশের সিন্ধু প্রদেশে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বিলাওয়াল ভুট্টো বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেওয়া পদক্ষেপগুলো পাকিস্তানের জন্য ব্যাপক ক্ষতিকর হয়েছে। প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াব।"
তিনি সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা নিয়ে বলেন, ভারত যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে পাকিস্তানের “আর কোনও উপায় থাকবে না যুদ্ধের কথা ভাবা ছাড়া"।
ভুট্টো আরও বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু আপনি যদি ‘সিঁদুর’-এর মতো হামলার কথা ভাবেন, তাহলে জেনে রাখুন—পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধ আপনি কখনোই জিততে পারবেন না। আমরা মাথা নত করব না।”

বিলাওয়ালার একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। আমরা অপেক্ষা করব ভারত যদি বাঁধ তৈরি করে, সেটা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেব। সিন্ধু নদ ভারতের বাপ-দাদার সম্পত্তি নয়।”
