Broadcast India News.

Broadcast India News.

12th June, 2026

আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা এক সপ্তাহ বাংলার কপালে ভোগান্তি।

আজ  থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা এক সপ্তাহ বাংলার কপালে  ভোগান্তি।

বৃষ্টি থামার নাম নেই ।এই লাগাতার বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি । ভাসছে গ্রামের পর গ্রাম । তবে এখনই বৃষ্টি কমার কোনো পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহওয়া অফিস। নিম্নচাপের জোড়া ফলায় আপাতত ভাসবে বাংলা ।এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

সূত্রের খবর , উত্তর-পূর্ব অসম এবং মধ্য বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাংলার কপালে জুটেছে প্রবল বৃষ্টি ।

বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ।

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারে ।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ।

শনিবার ,রবিবার,সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় শনিবার, রবিবার, সোমবার ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দেয়া হয়েছে।