Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

লোকসভায় অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

লোকসভায় অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

লোকসভায় 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আলোচনা শুরু হতেই কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লোকসভায় 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আলোচনা শুরু করতেই গৌরব গগৈ বলেন, "যেখানে হামলা হয়েছিল, সেই বৈসারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে এক ঘণ্টা লেগে গিয়েছিল। হেঁটে যায় সেনা। আমি সেই ছবিটা ভুলতে পারব না যেখানে, এক মা ও তাঁর মেয়ে এক ভারতীয় জওয়ানকে দেখে কেঁদে ফেলেন। তাঁরা ভেবেছিলেন যে, বৈসারণে জওয়ানের পোশাক পরা হত্যাকারী জঙ্গি তাঁদের জন্য অপেক্ষা করছে। সেই জওয়ানকে বলতে হয়েছিল যে তিনি একজন ভারতীয় এবং তাঁরা এখন সুরক্ষিত। সেখানে এই ধরনের আতঙ্ক ভোগ করতে হয়েছে মানুষকে। রাজনাথজি, এই আতঙ্ক নিয়ে আপনার একটু কথা বলা উচিত ছিল।"

তিনি আরো বলেন, "শেষে কী দেখা গেল, পহেলগাঁও হামলার দায় কে নিচ্ছেন ? জম্মু ও কাশ্মীরের LG । যদি কাউকে দায় নিতে হয়, তাহলে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। LG-র আড়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার লুকিয়ে থাকতে পারে না...এই সরকার এতটাই দুর্বল এবং কাপুরুষ যে তারা বলেছে যে ট্যুর অপারেটররা লোকেদের অনুমতি বা লাইসেন্স ছাড়াই বৈসারণে নিয়ে যাওয়ার জন্য দায়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব থেকে ফিরে এলেন, কিন্তু তিনি পহেলগাঁও যাননি। উনি সরকারে অনুষ্ঠানে যোগ দিলেন এবং বিহারে রাজনৈতিক সভায় ভাষণ দিলেন। যদি কেউ পহেলগাঁওয়ে গিয়ে থাকেন, তাহলে সেটা আমাদের নেতা রাহুল গান্ধী।"