Broadcast India News.

Broadcast India News.

18th January, 2026

ফের বানভাসি ঘাটাল ! পাশে দাঁড়ালেন দেব

ফের বানভাসি ঘাটাল ! পাশে দাঁড়ালেন দেব

প্রতি বছরের মতন এ বছরও বর্ষায় অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ঘাটালে। আবার প্রশ্ন উঠতে শুরু করেছে ঘাটালে কবে হবে মাস্টার প্ল্যান ? এই বন্যা পরিস্থিতি থেকে কবে ঘাটালবাসী মুক্তি পাবে ? বন্যা পরিস্থিতিতে আগামীকাল, বুধবার ঘাটালে যাচ্ছেন সাংসদ দেব । ত্রাণ বিলি-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

চলতি বর্ষার একমাসও হয়নি তারই মাঝে এই ভয়ংকর বৃষ্টির ফলে পরপর তিনটি বন্যার সম্মুখীন ঘাটালবাসী। কৃষি কাজ থেকে জনজীবন বিপর্যস্ত বন্যার ফলে । সেখানে বসবাসকারী মানুষদের যাতায়াতে ভরসা ডিঙি ও নৌকা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ শিবির, জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছে ঘাটাল পুরসভা। ঘাটালের বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে স্থানীয় মানুষরা চিন্তায় আছে কবে স্বাভাবিক হবে বন্যা পরিস্থিতি । ঘাটালবাসীদের কথা ভেবেই তাই আগামীকাল, বুধবার ঘাটালে যাচ্ছেন সাংসদ দেব