দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ ঘাটালের সাংসদ দেব ।
- By Broacastindia
- 31st July, 2025 03:26 PM
ঘাটালের বন্যা পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ঘাটাল বাসিদের জন্য বিশেষ ত্রাণের ব্যবস্থা আয়োজন করেছেন সাংসদ দেব।কিন্তু তারপরও সম্প্রতি দেবকে নিকম্মা বলে আক্রমণ করতে শোনা গেছে দিলীপ ঘোষকে। গতকাল বুধবার ঘাটালে পা রেখেই দিলীপ ঘোষকে জবাব দিলেন দেব।
দিলীপ ঘোষ বলেন, "দেব ভালো ছেলে! কিন্তু নিকম্মা ভালো ছেলে! আমার ছেলে কোন কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে। দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকেদের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না। দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। গোরু পাচারের টাকা নিয়ে তাকে যে ডাকা হয়েছিল সেটা তৃণমূলের লোকেরাই ষড়যন্ত্র করে করিয়েছিল। দেবকে বলা হয় তুমি ভোটে না দাঁড়ালে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকশন বন্ধ করে দেব। আর সেই কারণেই বাধ্য হয়ে যাচ্ছে।"

বুধবার ঘাটালে পা রেখেই সাংসদ দেব দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেন, "দিলীপ বাবুকে আমার খুব ভাল লাগে। সামনে কথা বলেন। পেছনে ছুরি মারেন না। দিলীপ বাবু খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। তাই কাউকে তো ওনাকে ঢিল মারতে হবে। আর আমি সফট টার্গেট। তবে রাজনীতিতে কাউকে আক্রমন না করলে ওঠা যায়না। তবে দিলীপ বাবু সোজা কথা বলার সাহস রাখেন। আমি দিলীপ বাবুকে শ্রদ্ধা করি। এমন রাজনীতিবিদ থাকা উচিত। আমি দিলীপ বাবুকে ফোন করে জেনে নেব, মানুষের জন্য কাজ করতে আমাকে কী করতে হবে"।
দেবের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "আমি কী করেছি খড়গপুর গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভা দেখুন, আমি এখানে দেখতে এসেছি দেব এখানে ১০/১২ বছরে কি করেছে। দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়েনা।একজন অসফল সাংসদকে টার্গেট করলে আমার কী লাভ হবে । আর দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। বিজেপি সরকার এলে তবেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান"।
