RDX দিয়ে স্বর্ণমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি… খবরের চাঞ্চল্য,
- By Broadcast India
- 17th July, 2025 06:52 PM
সারা দেশে জুড়ে জানো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আজ এখানে বোমা তো কাল অন্য জায়গায়। এবার টার্গেট পাঞ্জাবের স্বর্ণমন্দির। পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির বুধবার নিয়ে টানা তিন দিনের মধ্যে এটি তৃতীয় বার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে । সূত্রের খবর, এক্ষেত্রে কেরালার মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধান বিচারপতির নাম ব্যবহার করে ইমেল পাঠানো হয়েছে। জানা গেছে সোমবার রাতে অমৃতসরের কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার বোমা হামলার অভিযোগ পায়। তিনি বলেন, ''এসজিপিসির তরফে অভিযোগ মেলার পরেই স্বর্ণমন্দির এবং সংলগ্ন এলাকায় পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের।মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড । বাড়ানো হল নিরাপত্তা" ।

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে,পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির বুধবার নিয়ে টানা তৃতীয় দিনের জন্য বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে । এই ঘটনার পরেই অমৃতসরের সাংসদ গুরজিৎ সিং আউজলা বলেন, ''শ্রী হরমন্দির সাহেব (স্বর্ণ মন্দির) আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল এসেছে। এটি কেবল একটি ধর্মস্থানকে হুমকি নয়। এটি সারা বিশ্বের কাছে শান্তি, বিশ্বাস এবং মানবতার উপর আক্রমণ। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাচ্ছি। " এই ঘটনার পরেই ইতিমধ্যেই স্বর্ণ মন্দিরের সুরক্ষার কথা ভেবে বিএসএফ এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে দর্শনার্থী এবং পথচারীদের উপর নজরদারি
