বাংলাদেশি উদ্বাস্তুদের জন্য সুখবর !সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে জমির কাগজ ।
- By Broacastindia
- 24th July, 2025 05:46 PM
বাংলাদেশী উদ্বাস্তুদের জন্য সুখবর । উত্তরপ্রদেশ সরকার কয়েক হাজার বাংলাদেশি উদ্বাস্তুকে দিতে চলেছে জমির কাগজ । বাংলাদেশে নানারকম অত্যাচার হওয়ার ফলে ওই সমস্ত পরিবার বাংলাদেশ ছেড়ে উত্তরপ্রদেশের পিলভিটের ২৫টি গ্রামে এসে আশ্রয় নেয়। বহু দিন ধরে এরা দাবি করছিল তাদেরকে পাকাপাকিভাবে জমি দেওয়া হোক । এবার ওই সমস্ত বাংলাদেশি উদ্বাস্তুর কথা মাথায় রেখে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে যোগী আদিত্যনাথ এর সরকার । সেই নির্দেশিকা অনুযায়ী

জমি পেতে চলেছে উদ্বাস্তু ওইসব বাঙালি পরিবার। উল্লেখ্য, ১৯৬০ সালে উত্তরপ্রদেশ সরকার ওইসব উদ্বাস্তু বাংলাদেশিদের বসাবস ও চাষ করার জন্য জমি দিলেও জমির মালিকানা দেয়নি এতদিন পর্যন্ত । যার ফলে কোনরকম সরকারি সুযোগ-সুবিধাই পাচ্ছিল না তারা ।সূত্রের খবর এবার ঐ সমস্ত মানুষের কথা ভেবে উত্তরপ্রদেশ সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। যার ফলে প্রায় ৬২ বছর পরে ওই সমস্ত পরিবার তাদের জমির আইনি কাগজপত্র পেতে চলেছে। এই নিয়ে পিলভিটের জেলাশাসক জ্ঞাণেন্দ্র সিং জানিয়েছেন , সরকারে কাছ থেকে নির্দেশ পাওয়া সঙ্গে সঙ্গেই প্রশাসন জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ।সূত্রের খবর উত্তর প্রদেশ সরকারের মতে, পিলিভিটের ২৫ টি জেলায় ২১৯৬ বাঙালি উদ্বাস্তু পরিবার আছে । এর মধ্যেই ১৪৬৬ পরিবারের ভেরিফিকেশন শেষ হয়েছে। বাকি কাজ চলছে।
