Broadcast India News.

Broadcast India News.

14th June, 2026

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ‍্যপাল

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ‍্যপাল

ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হওয়া নানা রকম অত্যাচারের প্রতিবাদে আন্দোলন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও উঠেছে ঝড়। এমনকি বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এলে তাঁদের প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী যার জন্য চালু হচ্ছে শ্রমশ্রী।

এবার ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্যপাল । পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠালেন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস।

বাইরের রাজ্যে অত্যাচারিত হওয়ার পরও কেন তারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে তা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস!এ রাজ্যে কাজ না থাকা, কম মজুরি, কোনও সুরক্ষা না থাকার কথা জানিয়ে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বোস ।

সূত্রের খবর, আট পাতার ওই চিঠিতে রাজ্যপাল সাতটা সুপারিশ করেছেন। তার মধ্যে আছে বাংলার গ্রামাঞ্চলে কাজের অভাব এবং সঠিক পরিমাণে মজুরি না পাওয়া । পাশাপাশি এও উল্লেখ করছেন, এখানের পরিসংখ্যান অনুযায়ী ২১ লাখের বেশি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজের সূত্রের বাইরে আছে,তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার ব্যবস্থা । এখন দেখার রাজ‍্যপাল সিভি আনন্দ বোস এর লেখা এই চিঠি পরিযায়ী শ্রমিকদের জন্য কতটা কাজে লাগে।