Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

ঝুলছে পচে গলা অর্ধেক দেহ ! আনন্দপুর এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল।

ঝুলছে পচে গলা অর্ধেক দেহ ! আনন্দপুর এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল।

ঝুলছে পচে গলা অর্ধেক দেহ ! আনন্দপুর এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল।

মাটি থেকে ৩০-৩৫ ফুট উঁচুতে গাছের ডালে ঝুলতে দেখা গেল পচা গলা দেহ । আনন্দপুর থানার অন্তর্গত ‘মৎস্যকন্যা’ এলাকায় একটি গাছের ডালে দেখা গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভয়ংকর ওই মৃতদেহ ।

সূত্রের খবর সোমবার বেলা ১২টা নাগাদ এলাকায় দুর্গন্ধ ছড়াতে স্থানীয়রা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ওই মৃতদেহ দেখতে পান । স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি গাছের ডাল থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

মৃত দেহটিতে পচন ধরে যাওয়ার ফলে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। আত্মহত্যা না কি খুন করে ওভাবে ঝোলানো হয়েছে, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে নানান জল্পনা ।

ইতিমধ্যেই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ ।