আজও ভারী বৃষ্টির পূর্বাভাস ! ভাসবে বিভিন্ন জেলা
- By Broacastindia
- 31st July, 2025 04:53 PM
বর্ষা আসতেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বিভিন্ন জেলায় । আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কাল শুক্রবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। আজ বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানা গেছে ।
সূত্রের খবর ,বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতায় বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যে পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি হলেও শুক্রবারের পর থেকে মঙ্গলবার পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গের কোথাও।

উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টি হলেও শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ অনেক গুণ বাড়বে। উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টির সতর্কতা জারি করার পাশাপাশি কাল শুক্রবার উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কাল ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে।
পরশু শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । ভারী বৃষ্টির ফলে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা আছে বলে সুত্রের তরফ থেকে পাওয়া খবর জানা গেছে ।
