ফের নিম্নচাপ ! আগামি ৪ দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
- By Broacastindia
- 24th July, 2025 03:29 PM
চিন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে।তার কিছুটা প্রভাব উত্তর বঙ্গোপসাগরে আছড়ে পড়ার ফলে বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। সূত্রের খবর ,যার জেরে নিম্নচাপের প্রভাবে আজ, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে।

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে বলে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ঘূর্ণাবর্তের ফলে নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে । দক্ষিণবঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আজ, বৃহস্পতিবার ও আগামিকাল, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।
উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবার তেমন বৃষ্টি না হলেও আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবে প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বইতে পারে ।কলকাতায় আজ, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। নিম্নচাপের প্রভাবে আগামিকাল, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ।
