Broadcast India News.

Broadcast India News.

22nd September, 2026

ভারী বৃষ্টিতে বেজিং এ মৃত্যু ৩০ জনের , অন্য স্থানে সরানো হলো ৮০ হাজার মানুষকে

ভারী বৃষ্টিতে বেজিং এ মৃত্যু ৩০ জনের , অন্য স্থানে সরানো হলো ৮০ হাজার মানুষকে

বর্ষা নামতেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যার ফলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি । কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বিপর্যস্ত চিনের রাজধানী বেজিং। সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে এখনও পর্যন্ত সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে ।চীনের রাজধানী বেজিং এ ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার জন্য ইতিমধ্যেই বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে প্রায় ৮০ হাজার মানুষের সুরক্ষার কথা ভেবে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিয়ুন এবং ইয়াংকিং জেলা।

সূত্রের খবর , গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে ১৬৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সে দেশের আবহাওয়া দফতর। অতিরিক্ত বৃষ্টির ফলে হড়পা বান, ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের ৩১টি রাস্তা। ইতিমধ্যেই রাস্তা মেরামতির কাজ শুরু হলে কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে । তবে এখনোও অনবরত বৃষ্টি চলার ফলে ১৬টি রাস্তার রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব হচ্ছে না । অতিরিক্ত বৃষ্টির ফলে বেজিং লাগোয়া ১৩৬টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে।

সূত্রের খবর , এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও , সড়ক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে শি জিনপিংয়ের প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে।