Broadcast India News.

Broadcast India News.

27th July, 2026

একুশে জুলাই এর সভা মঞ্চ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের।

একুশে জুলাই এর সভা মঞ্চ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের।

আর মাত্র একটা দিন।তারপরেই আগামী সোমবার শুরু হবে একুশে জুলাই এর সভা মঞ্চে দাঁড়িয়ে নানান রাজনৈতিক প্রতিজ্ঞা। তার আগে জোর কদমে চলছে মঞ্চ সাজানোর কাজ। মুখ্যমন্ত্রী থেকে নেতা নেত্রী বা সাধারণ মানুষের সুরক্ষার জন্য রাখা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।।

এবার একুশে জুলাই এর সভা মঞ্চ নিয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেই দিনের মিছিল করার জন্য নির্দিষ্ট সময় ।কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন একুশে জুলাই এর দিন সকাল ৮টার পর কলকাতার রাস্তায় আর কোনও মিছিল করা যাবে না। অবরুদ্ধ করা যাবে না কোন রাস্তা ।হাইকোর্টমুখী রাস্তাগুলিতে যাতে কোনও যানজট সৃষ্টি না হয়, তা কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে।

বিচারপতি দত্তের স্পষ্ট নির্দেশ, একুশে জুলাইয়ে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোনও মিছিল করে কোনও রাস্তা আটকানো যাবে না তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকতে হবে বলে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । উল্লেখ্য ,গতকাল ১৮ই জুলাই দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে সভা মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্য তিনি অনেক প্রতিশ্রুতি দিয়ে জান ।মানুষের উদ্দেশ্যে তিনি বলেন একবার বিজেপিকে বিশ্বাস করে ভোট দিন । বিজেপি এসে পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে ।প্রধানমন্ত্রীর পর একুশে জুলাই এর সভা মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন ইঙ্গিত দেওয়ার পাশাপাশি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য আর কি কি প্রতিশ্রুতি দেয় তাই এখন দেখার।