Broadcast India News.

Broadcast India News.

17th April, 2026

মিড-ডে-মিলে পড়ুয়াদের পাতে ইলিশ! খুশি পড়ুয়ারা

মিড-ডে-মিলে পড়ুয়াদের পাতে ইলিশ! খুশি পড়ুয়ারা

পড়ুয়াদের শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছে মিড-ডে-মিল । যেখানে পড়াশোনার পাশাপাশি দুপুরে পেট ভরে খেতে পারবে ছাত্র-ছাত্রীরা ।এবার ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই মিড-ডে-মিলে পাতে পরল ইলিশ। শুধু ইলিশ নয়, বর্ষার দিনে সঙ্গে ছিল খিচুড়ি, বেগুনভাজা, মিষ্টি।

সূত্রের খবর ,মিড ডে মিলে খুদে পড়ুয়াদের মুখের স্বাদ বদলাতে এই বিশেষ উদ্যোগ নিল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উলুবাড়ি বেড়মাল অবৈতনিক স্কুল কর্তৃপক্ষ।

ওই স্কুলে রয়েছে ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক I ছাত্র-ছাত্রীরা বেশিরভাগই আসে প্রান্তিক পরিবার থেকে।
স্কুলে নিত্যদিন মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের পাতে পড়ে খিচুড়ি না হয় সাদা ভাত সঙ্গে সিদ্ধ ডিম, নয়তো সোয়াবিনের তরকারি। নয়তো সবজির ঘ্যাঁট। এই একঘেয়ে খাবারের থেকে মুখের স্বাদ বদলাতে পাতে পড়ল ইলিশ।

ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে এবং যেহেতু তাদের পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়ার সম্ভব নয় তাই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে এবার মিড ডে মিলে ডিম, সোয়াবিনের তরকারির বদলে পাতে ইলিশ মাছ পেয়ে খুশি স্কুলের পড়ুয়ারাও।