বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। আক্রমণ হিমন্ত বিশ্ব শর্মার ।
- By Broadcast India
- 9th August, 2025 02:18 PM
ঝাড়গ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন" এনআরসি করতে দিচ্ছি না, দেব না। অসম থেকে এনআরসি নোটিস পাঠাচ্ছেন, সাহস তো কম নয়!"
এবার মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের বিরোধিতা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।তিনি বলে “এনআরসি নিয়ে কোনও ঘোষণা হয়নি, বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী।”
ঝাড়গ্রামের জনসভায় নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , “আমাদের শপথ এনআরসি করতে দিচ্ছি না, দেব না। অসম থেকে এনআরসি নোটিস পাঠাচ্ছেন, সাহস তো কম নয়! নোটিস পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন।”
সূত্রের খবর একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কথার পাল্টা জবাব দিয়ে বলেন , “হঠাৎ উনি বলছেন, আমি এনআরসি মানব না। কে এনআরসি-র নির্দেশ দিয়েছে? বিগত পাঁচ বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি। হঠাৎ তিনি এইসব বিষয় নিয়ে কথা বলছেন।”
তিনি আরও বলেন, “বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা। গত ৫ বছরে এনআরসি নিয়ে কথা বলেননি। এখন নির্বাচন আসছে, তাই উনি এইসব কথা বলতে শুরু করেছেন।”
তবে এখানেই শেষ নয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝারগ্রাম এর জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা কথা নিয়ে যেভাবে কটাক্ষ করছেন তার বিরোধিতা করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “আগে নিজেরা ঠিক করে নিক। শুভেন্দু অধিকারী বলছেন এনআরসি হচ্ছে, হবে। ওদিকে অসমের মুখ্যমন্ত্রী বলছেন, বাংলায় এনআরসি হচ্ছে না। আগে নিজেরা ঠিক করুক যে এনআরসি হচ্ছে কি না। আর উনি অসম থেকে কেন বারবার বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিস পাঠাচ্ছেন? আসলে পিছনের দরজা দিয়ে সিএএ ও এনআরসি-দুই অস্ত্র ব্যবহার করে বাংলার সাধারণ, গরিব মানুষকে দেশছাড়া করার পরিকল্পনা করেছেন। শুধু নিজেরা ক্ষমতায় থাকবেন, জিতবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন, তাই এইসব কথা বলছে।”
