Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

শ্যুটিঙের মাঝে ভয়ংকর দুর্ঘটনা ! স্টান্টম্যানদের পাশে দাঁড়ালো অক্ষয়….

শ্যুটিঙের মাঝে ভয়ংকর দুর্ঘটনা ! স্টান্টম্যানদের পাশে  দাঁড়ালো অক্ষয়….

ক্যারিয়ার শুরুর প্রথম দিকে অনেক কষ্ট করেছেন তিনি। এমনকি স্টান্টম্যান হিসাবেও কাজ করেছেন। তাই তিনি জানেন স্টান্টম্যানদের কতটা কষ্ট করতে হয় শুটিং চলাকালীন । সম্প্রতি কিছুদিন আগেই দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে শুটিং চলাকালীন ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা । জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যু হয়। সেই মৃত্যুতে শোকাহত হন অক্ষয় কুমার।

এবার স্ট্যানম্যানদের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিলেন অক্কি। দেশে যখনই কোন দুর্যোগ দেখা দিয়েছে কিংবা কারও কোনো বিপদ ,সবার পাশেসেই বিপদের সময় দাঁড়িয়েছেন তারকা। এবারও তাঁর অন্যথা হল না। এবার স্ট্যান্ডমেনদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার । কারণ পর্দায় যেসব অ্যাকশন দৃশ্য দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে সেসব দৃশ্য করতে হয় স্ট্যান্ডমেনদের । সেই শুটিং করতে গিয়ে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হন, এমনকী প্রাণও যায় তাদের । অনেকসময় সেটে তাদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থাও থাকে না।

এবার স্টান্টম্যানদের কথা ভেবে তাদের জন্য বড় পদক্ষেপ করলেন অক্ষয় কুমার। বলিউডে প্রায় সাড়ে ছ’শো থেকে সাতশো স্টান্টম্যানের জীবন বীমা করে দিয়েছেন তিনি। এর পরেই প্রবীণ স্টান্টম্যান বিক্রম সিং দাহিয়া অক্ষয়কে কুর্নিশ জানিয়ে বলেন, অক্ষয় স্যারকে অনেক ধন্যবাদ, উনি যেভাবে বলিউডের ৭০০ স্টান্টম্যানের জীবন বীমা করিয়ে দিয়ে ,তাদের জীবন সুরক্ষিত করলেন তাতে খুশি স্টান্টম্যানেরা ।

উল্লেখ্য, সূত্রের তরফ থেকে পাওয়া কবরে জানা গেছে গত ১৩ জুলাই তামিলনাড়ুর নাগাপট্টিনমে ‘ভেট্টুভম’ ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনায় স্টান্টম্যান রাজু মারা যান । ঘটনার পর রাজুর দেহের ময়নাতদন্ত হলে জানা যায় , রাজুর মাথার ভেতরে গুরুতর রক্তপাত সহ ভয়াবহ ইন্টারনাল হ্যামারেজ ছিল। এই ঘটনার পর পরিচালক পা. রঞ্জিত, সহকারী পরিচালক রাজ কমল, গাড়ির মালিক প্রকাশ, এবং শুট ম্যানেজার বিনোদ এর নামে পুলিশের তরফ থেকে অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপরেই তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রশ্ন উঠতে শুরু করে সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ।