Broadcast India News.

Broadcast India News.

18th April, 2026

ক্যানিং লোকালে ঘটলো ভয়ংকর ঘটনা ! জখম একাধিক

ক্যানিং লোকালে  ঘটলো ভয়ংকর ঘটনা ! জখম একাধিক

২০২৫ সাল পড়ার সাথে সাথেই একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে আছে । এবার রাতের চলন্ত ট্রেনে ভয়ংকর দুর্ঘটনা ঘটলো । চলন্ত ট্রেনেই দুই দলের মধ্যে বাঁধল মারামারি।যার ফলে জখম হয়েছে একাধিক যাত্রী । ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে।

সূত্রের খবর , মঙ্গলবার রাতে ডাউন ক্যানিং লোকালে সাধারণ নিত্যযাত্রীদের পাশাপাশি উঠেছিলেন তারকেশ্বর থেকে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে ফেরা একাধিক যাত্রী। হঠাৎই তারকেশ্বর থেকে ফেরা যাত্রীদের সঙ্গেই বচসা বাধে অন্য যাত্রীদের । চলন্ত ট্রেনে দুইদলের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। দু-দলের মধ্যে পিয়ালি ও তালদির লোকজন ছিলেন। পিয়ালি স্টেশন এলে তারকেশ্বর থেকে ফেরা তালদির যাত্রীদের মারধর করা হয় । এই ঘটনায় গুরুতর জখম হন তালদির উত্তর রাজাপুরের তাপস হালদার, উত্তর তালদির সঞ্জয় মন্ডল, আকাশ মন্ডল । স্থানীয় মানুষরা ঘটনাস্থলে গিয়ে দু'দলের মধ্যে ঝামেলা থামিয়ে জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে ছেড়েও দেওয়া হয়েছে । এই ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ।