Broadcast India News.

Broadcast India News.

17th June, 2026

আপনি কী করে জানলেন চিন ভারতের ২০০০ কিমি দখল করেছে?’ রাহুলকে করা মন্তব্য সুপ্রিম কোর্টের

আপনি কী করে জানলেন চিন ভারতের ২০০০ কিমি দখল করেছে?’ রাহুলকে করা মন্তব্য  সুপ্রিম কোর্টের

ভারতের জমি দখল করে নিয়েছে চিন, এমন মন্তব্য করায় সুপ্রিম কোর্টে করা মন্তব্যের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

সূত্রের খবর, -২০২২ সালে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন চিন ভারতের জমি দখল করে নিয়েছে। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই মানহানি মামলার শুনানি হচ্ছিল শীর্ষ আদালতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের বেঞ্চে।

এই বিষয়ে নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশ্ন করেন , ''আপনি কী করে জানলেন যে চিন ভারতের ২০০০ স্কোয়্যার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে?''

বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলেন, ''আপনাকে কে বলেছে যে, চিন ২০০০ বর্গকিমি ভারতীয় ভূখণ্ড দখল করেছে? এর প্রমাণ কী আছে আপনার কাছে? একজন প্রকৃত দেশপ্রেমী এমন কথা বলতেই পারেন না।''

বিচারপতি আরও বলেন ''যখন সীমান্তে উত্তেজনা চলছে, তখন এমন মন্তব্য করা কি যুক্তিযুক্ত? আপনি তো সংসদে এই বিষয়েই প্রশ্ন তুলতে পারতেন।''

রাহুল গান্ধীর আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “যদি উনি এই কথাগুলি না বলতে পারেন, তাহলে তিনি বিরোধী দলনেতা কীভাবে হবেন?”।

প্রসঙ্গত, ভারতীয় সেনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয় এলাহাবাদ হাইকোর্টে। মামলা করেছিলেন শঙ্কর শ্রীবাস্তব ।তিনি বলেছিলেন রাহুল গান্ধী চিনের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় সেনা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন যা কোনভাবেই মেনে নেওয়া যায় না ।

এলাহাবাদ হাইকোর্ট গত ২৯ মে রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দেয়।তারপর পর সুপ্রিম কোর্ট আবেদন করেছিলেন রাহুল গান্ধী । এ নিয়ে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে কড়া মন্তব্য করল ।