Broadcast India News.

Broadcast India News.

1st May, 2026

শুক্রবার জুড়ে যাচ্ছে হাওড়া-শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোরেলের পথ।

শুক্রবার  জুড়ে যাচ্ছে হাওড়া-শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রোরেলের পথ।

কিন্তু প্রশ্ন উঠছে কবে থেকে এই পরিষেবার সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। খুব সহজেই এবার পৌছানো সম্ভব হবে হাওড়া- শিয়ালদা- সেক্টর ফাইভ।

শুক্রবার প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা । যার ফলে খুব সহজেই কম সময়ের মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে।জন্য চালু হবে ?

সূত্রের খবর,মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে উদ্বোধনের দিনই অর্থাৎ শুক্রবারই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এর মেট্রো রেল পরিষেবা ।

ইতিমধ্যেই এই রুটের ভাড়া অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ৩০ টাকা টিকিটের দাম ঠিক করা হয়েছে ।

এছাড়াও আরো দুটি লাইনের ট্রেন যেমন নিউ গড়িয়া থেকে রুবি মোড়। এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।