Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

‘পার্টিতে আমার কোনো কাজ নেই…’, মোদীর সভায় আমন্ত্রণ নেই দিলীপের।

‘পার্টিতে আমার কোনো কাজ নেই…’, মোদীর সভায় আমন্ত্রণ নেই দিলীপের।

পুজোর আগে কলকাতায় এসে প্রধানমন্ত্রী কলকাতা বাসীদের জন্য দিয়ে যাচ্ছেন পূজোর গিফট । আজ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই কর্মসূচিতে ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন শমীক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজনৈতিক দলের নেতারা । কিন্তু আমন্ত্রণপত্র এসে পৌঁছায়নি দিলীপ ঘোষের কাছে । এনিয়ে মোট ৩ বার তাঁকে বড় সভায় এড়িয়ে গেল দল।

সূত্রের খবর দলের কাজে বেঙ্গালুরুতে দিলীপ ঘোষ যাচ্ছেন বলে জানা গিয়েছে। রবিশঙ্কর প্রসাদের সঙ্গে দেখা করার কথা আছে তার।তিনি বলেন পার্টিতে আমার কোনো কাজ নেই। প্রধানমন্ত্রীর ভাষণ মোবাইলে শুনে নিতে পারি। ভাষণ শোনা তো কোনো কাজ নয়। অন্য আরো অনেক কাজ আছে যার দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে। সেই কাজ আমাকে করতে হবে।

দিলীপ ঘোষ বলেন পার্টি ৩ বার মনে করেছিল আমার ভোটে লড়া উচিত। এরমধ্যে দুবার আমি জিতেছি। তৃতীয় বার লড়েছি জিতিনি। সবটাই পার্টির সিদ্ধান্ত। পার্টি যদি বলে আমার ইলেকশন লড়ার দরকার নেই তাহলে আমি অন্য কাজ করব। আমি ওসব নিয়ে ভাবিনা।