”আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পার না”! কেন্দ্রকে কটাক্ষ মমতার
- By Broacastindia
- 28th July, 2025 05:35 PM
ভিনরাজ্যে প্রতিদিনই হেনস্থার শিকার হচ্ছে পরিযায়ী শ্রমিকরা ।বাদ যাচ্ছে না শিশু, মহিলারাও । বাংলীদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়ে বোলপুরে মিছিলে হাঁটলেন তৃণমূল সুপ্রিম।
বোলপুরে তিনি বলেন,''আমি কোনও ভাষার বিরুদ্ধে নই। কোনও হিন্দিভাষীকে বলেছি, বাংলা ছেড়ে চলে যাও। বলিনি। তাঁরাও আমার বন্ধু। যদি বাংলা বলার জন্য দিল্লিতে অত্যাচার হয়, রাজস্থানে অত্য়াচার হয়. উত্তরপ্রদেশে হয়, মধ্যপ্রদেশে হয়, গুজরাতে হয়, আপনাদেরও কি ভালো লাগে!আপনারাও আওয়াজ তুলুন, যদি আমাদের বাংলার দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে, বাংলার বাইশ লাখ শ্রমিক বাইরে কাজ করে , ওদের উপর অত্যাচার বন্ধ কর। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পার না "।

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ''কালকে খবর এসেছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে, একমাসের মধ্যে বাংলা বলা ছাড়ো। আমার কাছে খবর এসেছে, যে শিশুটিকে নিয়ে কালকে ট্যুইট করেছিলাম, সেই শিশুটির কানে মেরেছে, কপালে মেরেছে, ৬ মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে! যাতে পাত্তা পাওয়া না যায়। তারপরে বলবে এটা ফেক "।
