Broadcast India News.

Broadcast India News.

12th October, 2026

রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের মাশুল দিতে হচ্ছে ভারতকে। ফের ২৫ শতাংশ শুল্ক চাপালো ট্রাম্প।

রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের মাশুল  দিতে হচ্ছে ভারতকে। ফের ২৫ শতাংশ শুল্ক চাপালো  ট্রাম্প।

গত ৩০ জুলাই ট্রাম্পের তরফ থেকে প্রথমবার ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল ভারতের উপর। এবার ফের ভারতের উপর আরও ২৫% শুল্ক চাপালেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার জন্য এই অতিরিক্ত শুল্ক চাপানো হলো। এর ফলে ভারতের উপর আমেরিকার মোট ২৫ শতাংশ করে দুবার শুল্ক চাপানোর ফলে শুল্কের পরিমাণ দাঁড়াল ৫০%।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই ভারতের ওপর ২৫ শতাংশ শুলকো চাপিয়েছিলেন ।তারপরও অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম ।সেই ঘোষণা অনুযায়ী আবার অতিরিক্ত ২৫% শুল্ক চাপানো হলো । রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আপত্তি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট । তিনি অভিযোগ করেছিলেন, তেল কিনে রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে ভারত । রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে শুল্ক হার বৃদ্ধির হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট । সেই মতোই এ দিন নতুন করে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প। এর ফলে ভারতের পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে ৫০% হয়েছে।