Broadcast India News.

Broadcast India News.

15th July, 2026

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করলে ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। সেই মর্মে ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক চাপল ৫০ শতাংশ।আমেরিকার এই পদক্ষেপ 'অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক' বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে থেকে কড়া প্রতিক্রিয়ায় জানানো হয়েছে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ।

এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে ''জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত।''

বিদেশ মন্ত্রক জানিয়েছে , "রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে সাম্প্রতিক সময়ে টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যার মধ্যে রয়েছে যে, বিষয়টি আমদানি বাজারের উপর ভিত্তি করে এবং ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে করা হয়। অতএব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, তাও এমন একটা কারণ দেখিয়ে যেটা অন্যান্য বেশ কয়েকটি দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ নিচ্ছে।"

মন্ত্রকের সংযোজন, "আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অন্যায় এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।"