Broadcast India News.

Broadcast India News.

18th October, 2026

মেট্রোতে কি এবার হতে চলেছে বেসরকারিকরণ?

মেট্রোতে কি এবার হতে চলেছে বেসরকারিকরণ?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা কবে শুরু হবে, সেই সম্পর্কে এখনো কোনো সঠিক তথ্য না থাকলেও ,এরই মধ্যে জোরাল হলো নতুন জল্পনা। ইস্ট-ওয়েস্ট মেট্রো কি এবার বেসরকারিকরণ হয়ে যাচ্ছে?

সূত্রের খবর ,আগামী ৩১ জুলাই মেট্রোর পরিচালন সংক্রান্ত ব্যবস্থা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনার দরপত্র খোলা হবে বলে জানা গেলেও এই বিষয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প রূপায়ণকারী সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড বা কলকাতা মেট্রোর তরফ থেকে কেউ এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি ।

মেট্রো কর্তৃপক্ষের মতে বিভিন্ন জল্পনার খবর পাওয়া গেলেও এখনো পর্যন্ত বেসরকারিকরণের কোনও সিদ্ধান্ত হয়নি। যে দরপত্র খোলার ব্যাপারে কথা বলা হচ্ছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া। বেসরকারিকরণের কোনও পরিকল্পনাই নেই। তবে ভবিষ্যতে কি করা হবে তা এখনই বলা সম্ভব নয়।