Broadcast India News.

Broadcast India News.

14th April, 2026

উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়!

উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়!

একসময় তিনি পশ্চিমবঙ্গের রাজ্য়পাল ছিলেন। তারপর ২০২২ সালে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি হন ধনখড়। প্রায় তিন বছর উপরাষ্ট্রপতি পদে থাকার পরে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়।সোমবার রাতে হঠাৎই খবরটা ছড়িয়ে পড়ল – দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন । কিন্তু কেন? কোন রাজনৈতিক চাও? নাকি স্বেচ্ছায় ছেড়ে দিলেন এই পথ? সূত্রের খবর ,রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল জানিয়েছেন, চিকিত্‍সকের পরামর্শে স্বাস্থ্যর কারণে উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।

চিঠিতে ধনখড় লিখেছেন, ''উপ রাষ্টপতি পদে থাকাকালীন প্রধানমন্ত্রী সহয়োগিতা ও সমর্থন পেয়েছেন। অনেক কিছু শিখেছেন। ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন"।

উল্লেখ্য,তিনি প্রাথমিক শিক্ষালাভ করেন কিথানা গ্রামের সরকারি বিদ্যালয় থেকে, স্কুলশিক্ষা গ্রহণ করেন সৈনিক স্কুল, চিতোরগড় থেকে এবং স্নাতক ডিগ্রি পান রাজস্থান বিশ্ববিদ্যালয়, জয়পুর থেকে। প্রথম জীবনে আইনজীবী হিসেবে রাজস্থান হাইকোর্টে, পরে সুপ্রিম কোর্টে কাজ করেছেন তিনি। ১৯৮৯ সালে জনতা দলের প্রার্থী হিসেবে রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জেতার পরে ১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। ২০০৩ সালে বিজেপি যোগ দেন। ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনখড়। তিনি বর্তমানে ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি ।