ধনখড়ের পদত্যাগ নিয়ে কড়া মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় !
- By Broacastindia
- 23rd July, 2025 05:32 PM
গত সোমবার উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তাফা দিয়েছেন ধনখড় ।রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূকে পাঠানো চিঠিতে নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখেই ইস্তাফার চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু তার ইস্তফার পরেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন । শুরু হয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক আলোচনা । এই পরিস্থিতি চলাকালীন জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আগে ভেবেছিলাম উনি সত্যিই হয়ত শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেছিলেন। এখন তো শুনছি ওঁকে পুরো হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে।''

তিনি আরো বলেন , ''ওঁকে বলা হয়েছিল, ৯টার মধ্যে পদত্যাগ করুন না হলে ইমপিচমেন্ট মোশন আনা হবে। ৫০ জন সাংসদকে নাকি বসানো ছিল রাজনাথ সিংয়ের ঘরে। উনি কিছু কাজ সংবিধান মেনে করতেন, সেটা নরেন্দ্র মোদির পছন্দ নয়। এবার তো শুনছি রাজনাথ সিংকে হটানোর জন্য এবার তাঁকে উপরাষ্ট্রপতি করা হবে।''

ধনখড়ের পদত্যাগের সাথে সাথেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কে হচ্ছেন পরবর্তী উপ রাষ্ট্রপতি? ইতিমধ্যেই সামনে উঠে এসছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর এর নাম।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা হত শুরু হয়েছে যে নীতীশ কুমার পরবর্তী উপরাষ্ট্রপতি হলেও হতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমারকে উপরাষ্ট্রপতি করে চমক দিতে পারে বিজেপি। তবে,জগদীপ ধনখড় এর ইস্তাফা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর এমন মন্তব্যের পরেই আবার নতুন করে শুরু হয়েছে নানান জল্পনা ।
