কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ! যাত্রীদের কথা মাথায় রেখে সোমবার থেকেই বিশেষ পদক্ষেপ …
- By Broadcast India
- 4th August, 2025 09:27 PM
ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন ভাঙার কাজ। কবি সুভাষ মেট্রো স্টেশনে সংস্কারের কাজ শেষ হতে ৯ থেকে ১০ মাস সময় লাগবে বলে জানা গিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। যার ফলে নিত্য যাত্রীরা প্রতিদিন নানারকম ভোগান্তির শিকার হচ্ছে ।
সূত্রের খবর, এবার যাত্রীদের ভোগান্তি কমাতে এবং তারা যাতে সঠিক সময় নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে তাই মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রী সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শুরু হচ্ছে বাস পরিষেবা। যাত্রীদের এই ভোগান্তি কমাতে উদ্যোগী হচ্ছে রাজ্য পরিবহণ দফতর। আজ সোমবার থেকে চালু হচ্ছে শাটল বাস পরিষেবা, যা কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রীদের পৌঁছে দেবে। যাত্রীদের সুবিধার্থে ভাড়াও খুব কম নেওয়া হচ্ছে । কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যেতে ভাড়া লাগছে ১০ টাকা ।যতদিন না কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ শেষ হয়ে ফের মেট্রো পরিষেবা চালু হচ্ছে, তত দিন পর্যন্ত এই বাস পরিষেবা থাকবে।সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে । যাত্রীদের সমস্যার কথা আঁচ করে এ বার শাটল বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।এর ফলে যাত্রীদের একটু হলেও ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে ।
