ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন !
- By Broacastindia
- 31st July, 2025 03:46 PM
বর্তমান দিনে প্রতিটি মানুষই খুব ব্যস্ত ।সঠিক সময়ে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মেট্রো হচ্ছে একমাত্র পথ যা খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেয় যাত্রীদের । প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। ২০০৭ সালে চালু হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন । ১৫ বছরের মাথায় মেট্রো স্টেশনে দেখা দিল ভয়াবহ ফাটল ।

কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে বড়সড়ো ফাটল দেখা দেওয়ার ফলে মেট্রো পরিষেবা বন্ধ । নতুন করে স্টেশন তৈরি করা হবে। বর্তমান স্টেশনের বেহাল অবস্থার জেরে সেটিকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।নূন্যতম ৯ থেকে ১০ মাস সময় লাগবে এই মেট্রো স্টেশন পুনরায় তৈরি হতে । স্টেশনের আনুষঙ্গিক কিছু অংশ ছাড়া বাকি গোটা স্টেশনের সিংহভাগ ভেঙে ফেলা হবে বলে জানা গেছে ।ফলে আপাতত কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো যাবে না ।
উল্লেখ্য, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হলেও স্বাভাবিকভাবে দক্ষিণ শহরতলির মানুষের জন্য দুর্ভোগ কয় অংশে বেড়ে গেল ।
