Broadcast India News.

Broadcast India News.

12th August, 2026

কেরলে গণধর্ষণের শিকার পরিযায়ী শ্রমিক!

কেরলে গণধর্ষণের শিকার পরিযায়ী শ্রমিক!

পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার জন্য ভিন রাজ্যে যেভাবে হেনস্তর শিকার হচ্ছে তার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।এবার কেরলে এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে ঘটে গেল ভয়ংকর ঘটনা।

অজ্ঞান করে একাধিকবার ধর্ষণ করা হয় কেরলে বসবাসকারী ১৭ বছর বয়সী বাংলার পরিযায়ী শ্রমিককে।

সূত্রের খবর ,কলকাতা লাগোয়া মহেশতলা সন্তোষপুরের ১২ থেকে ১৩ জনের একটি পরিবার কেরলে থাকেন। তাঁদের মেয়ে ছ-মাস আগে তাঁর দাদু-দিদার কাছে কেরলে থাকতে গিয়েছিলেন। দেড় মাস আগে একটি শপিংমলে কাজ পায় মেয়েটি, গত পরশুদিন সে কাজে গেলে, আর বাড়িতে ফেরেনি। পরিবারের তরফ থেকে মেয়ে বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ করা হয়। গত ২০ অগাস্ট বিকেলে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেরে।

বাড়িতে ফিরে মেয়েটি তার সাথে হওয়া ভয়ংকর ঘটনার কথা তার পরিবারের লোকেদের বলে। মেয়েটি জানায় শপিং মলের কাজ করে ফেরার সময় তাকে অপহরণ করা হয় এবং বার বার অজ্ঞান করে কুড়ি- পঁচিশ জন মিলে তাকে বারবার ধর্ষণ করে বলে মেয়েটি জানিয়েছে। তরুণীর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি বাড়িতে জানালে, তাদেরকে মেরে দেবারও হুমকি দেওয়া হয়।

সূত্রের খবর , এই ঘটনার পরে পরিবারের লোকরা আতঙ্কিত হয়ে পড়লেও পরিবারের তরফ থেকে ইতিমধ্যে ফেরোকা থানায় পকশো ধারায় মামলা রজু করা হয়েছে । গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।