Broadcast India News.

Broadcast India News.

15th October, 2026

তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুনাল।

তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুনাল।

৯ ই আগস্ট নবান্ন অভিযান নিয়ে তিলোত্তমার বাবার করা কিছু অভিযোগের বিরুদ্ধে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন। এবার বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

উল্লেখ্য নয় আগস্ট নবান্ন অভিযানের পরে সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেছিলেন , রাজ্য সরকার সিবিআইকে টাকা খাইয়ে তদন্ত চেপে দিয়েছে। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করিয়েছেন। তিলোত্তমার বাবার এই বক্তব্যের পরেই গত ১২ অগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিস পাঠান কুণাল। সেইসময় তিনি জানিয়েছিলেন, চার দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন। সেই মতোই এবার ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুনাল ঘোষ ।