নবান্ন অভিযান ঘিরে তিলোত্তমার বাবাকে আইনি চিঠি পাঠালেন কুণাল
- By Broadcast India
- 13th August, 2025 04:41 PM
গত ৯ই আগস্ট হয়ে যাওয়া নবান্ন অভিযানকে ঘিরে তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন তিলোত্তমার বাবা যদি চার দিনের মধ্যে ক্ষমা না চায় চারদিন পর তার বিরুদ্ধে মামলা করার হুশিয়ারে দিলেন কুনাল ঘোষ।
তৃণমূল নেতার দাবি, তিলোত্তমার বাবা সংবাদ-মাধ্যমে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।”
এরপরই কুণাল ঘোষ দাবি করেন কোর্টে তিলোত্তমার বাবাকে প্রমাণ করতে হবে তিনি যা বলেছেন তা ঠিক । নতুবা তিলোত্তমার বাবার বিরুদ্ধে মামলা করবেন তিনি।

তবে এই প্রসঙ্গে তিলোত্তমার বাবা জানিয়েছেন এখনও পর্যন্ত তিনি কোনও চিঠি পাননি ।চিঠি পেলে জবাটা সব দেবেন। পাশাপাশি এও বলেন, “আমরা তো ফাইনালি বলতে পারি না..তবে উনি গিয়েছিলেন। কী কারণে গিয়েছিলেন? সিবিআই সেম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে কুণাল আমাদের অফিসে আসেননি। এখানেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই জন্যই অভিযোগ করতে বাধ্য হয়েছি। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করা হয়, তার দুদিন কী তিনদিন পর গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানি না। তবে উনি আরও নোটিস পাঠান তখন ব্যাপার বুঝে যাব।”
