নবান্ন অভিযান নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা কুণালের
- By Broadcast India
- 11th August, 2025 04:43 PM
৯ই আগস্ট শনিবার মৃত চিকিৎসকের মা-বাবার সঙ্গে শুভেন্দু অধিকারীও নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। পার্কস্ট্রিটে বসেছিলেন ধরনায়। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও হয়। এবার নবান্ন অভিযান কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন কুনাল ঘোষ।
কুণাল ঘোষ প্রশ্ন করেন, “গত শনিবারের নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী একা পড়ে গেলেন কেন? কুণাল ঘোষের প্রশ্ন, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের কেন নবান্ন অভিযানে দেখা গেল না? বিজেপির অন্দরে কান পাতলে অনেক কিছুই শোনা যাচ্ছে।”
কুণাল ঘোষ বলেন, “শুভেন্দুবাবুর লোকেরাই তো নবান্ন অভিযান করেছেন। সুকান্তবাবু তো পুরো ডোবালেন। কেন শুভেন্দুবাবু একা পড়ে গেলেন জানেন? বিজেপি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অনেক কথা।”
কুনালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “শুভেন্দু অধিকারী একটি সাংবিধানিক দায়িত্বে রয়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি কেবল বিজেপি নেতা। বিরোধী দলনেতার দায়িত্ব রাজ্যের যে কোনও প্রতিবাদ, ক্ষোভ, অসন্তোষকে স্পর্শ করা। তাই তিনি সেখানে গিয়েছেন। বিজেপির নেতা কর্মী, বিধায়করা গিয়েছেন।”

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি তো আগেই বলেছিলাম, আমার শরীরটা ঠিক নেই। আমি আন্দোলনে থাকব না। নৈতিক সমর্থন রয়েছে আমাদের সবার।”
নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যেই সাতটি মামলা রুজু হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিলোত্তমার মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। সমস্ত বিষয়েই তদন্ত করে দেখছে পুলিশ।
