Broadcast India News.

Broadcast India News.

26th May, 2026

বজ্রপাতে রাজ্য জুড়ে মৃত্যু ১৭ জনের

বজ্রপাতে রাজ্য জুড়ে মৃত্যু ১৭ জনের

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি । কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগেই বৃহস্পতিবার ভয়ংকর বজ্রপাতে মারা গেল ১৭ জন ।
সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে, বজ্রপাতের ফলে পূর্ব বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। পাশাপাশি আহত হয়েছেন পাঁচ জন। এছাড়া বাঁকুড়াতে ৯ জন, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও দক্ষিণ দিনাজপুরে ১ জন বজ্রপাতের ফলে মারা গেছেন । পূর্ব বর্ধমান জেলার মাধবডিহিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের । জমিতে চাষ করার সময় বাজ পরে তাঁর মৃত্যু হয়।

এছাড়া মাধবডিহি থানার শেরপুরে জমিতে চাষ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এক যুবকের। রায়নায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। সেই সময় তিনি জমিতে চাষ করছিলেন । মঙ্গলকোটে মৃত্যু হয় ৬৪ বছর বয়সি একজনের । জমিতে চাষ করার সময় বাজ পড়লে তাঁর মৃত্যু হয়।আউসগ্রাম থানার দিয়াশা হাটমারাতে মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় রবীন টুডু নামে এক যুবকের । এছাড়াও ভাতারের ভূমশোড় এলাকায় জমিতে চাষ করার সময় বজ্রপাতের চার জন এবং মাধবডিহি থানার শেরপুড়ে জমিতে চাষের কাজ করার সময় এক জন মারা যায় বলে সূত্রের তরফ থেকে জানা গেছে । সাধারণত জমিতে চাষ করার সময় বজ্রপাত হওয়ার ফলেই এত জন মানুষ মারা গেছে বলে অনুমান করা হচ্ছে।