Broadcast India News.

Broadcast India News.

23rd July, 2026

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর গ্রেফতারি সংক্রান্ত বিল নিয়ে মুখ খুললেন মহুয়া মৈত্র

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর গ্রেফতারি সংক্রান্ত বিল নিয়ে মুখ খুললেন  মহুয়া মৈত্র

বুধবার সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নানান সমালোচনা ।
এবার এই বিল নিয়ে ভয়াবহ অভিযোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । মহুয়া বলেন, ‘‘দেশে সুপার এমারজেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে।আজ ভারতীয় গণতন্ত্রের অন্যতম কালাদিবস। গতকাল রাত ৯টার সময় বিজেপি সরকার জানায় তারা সংসদে এই বিল আনতে চলেছে। দুই শরিকের সাহায্যে ২৪০টা সাংসদ নিয়ে সংবিধান সংশোধনী বিল সংসদে আনার প্রস্তাব রাখে ওরা । ’’

মহুয়া মৈত্র বলেন, ‘‘আমাদের ফেডারেল স্ট্রাকচার বলে, ৮ কোটি ৯ কোটি লোক ভোট দিয়ে একজন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন। কেন্দ্র এক্ষেত্রে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে যে কারওকে গ্রেফতার করতে পারে। তারপরে ৩০ দিন আটকে রেখে, তারপর তাকে পদ থেকে সরিয়ে দিতে পারে। তাহলে এখানে বিচার প্রক্রিয়া, আদালত, দোষ প্রমাণের কোনও প্রয়োজন থাকছে না।’’