DVC-কে শিক্ষা দিতে বড় ‘প্ল্যানিং’- মমতা বন্দ্যোপাধ্যায়ের
- By Broacastindia
- 28th July, 2025 05:26 PM
প্রতিবছরই বর্ষার সময় DVC- র জল ছাড়া নিয়ে বিরক্ত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি-র জলে প্রতিবছর বাংলার অনেক জেলা ভেসে যায় বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার ফলে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে যায় ক্ষয়ক্ষতি হয় । ডিভিসি-র জল আটকাতে এবার অন্য প্ল্যানিং করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক বছর ধরে রাজ্যের সঙ্গে বারবার ডিভিসি-র সংঘাত সামনে এসেছে। চিঠি দিয়েও বারণ করা হয়েছে DVC কে । বরাবরই মুখ্যমন্ত্রী দাবি করে এসেছেন DVC তরফ থেকে তাদের না জানিয়ে জল ছাড়া হয় । যার ফলে বাংলায় দেখা দেয় বন্যা । তবে অন্যদিকে, ডিভিসি-র বক্তব্য, তারা রাজ্যকে জানিয়েই জল ছাড়ে । এক সময় দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছিলেন মমতা।

এবার আজ সোমবার বোলপুরের সভায় বসে DVC উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “ডিভিসি যেভাবে জল ছাড়ছে, তাতে জেলাগুলিকে ডুবিয়ে দিচ্ছে।যাতে ঝাড়খণ্ড না ডোবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার যদি ড্রেজিং না করে, তাহলে ওদের বাঁধের সামনে বাঁধ তৈরি করে দেব। যাতে ওদের জল ওদেরই থাকে। জেলাগুলো না ডোবে। এটাই হবে আমাদের পরবর্তী প্ল্যানিং। গায়ে যতক্ষণ আঘাত না লাগে, ততক্ষণ বুঝতে পারে না কেউ।”
