Broadcast India News.

Broadcast India News.

25th May, 2026

একুশে জুলাই এর পর ‘ভাষা আন্দোলন’ শুরু মমতার…….

একুশে জুলাই এর পর ‘ভাষা আন্দোলন’ শুরু মমতার…….

একুশে জুলাই এর মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সরকারকে একের পর এক তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬শে বিধানসভা ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করার কথাও বলেছেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন ''আগামী ২৬ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি শনি, রবিবার বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ, অত্যাচার নিয়ে মিটিং মিছিল ও ধর্না হবে। এছাড়াও ২৭ জুলাই নানুর দিবস। ওই দিন থেকে টানা ইলেকশন পর্যন্ত এটা চলবে"।

ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিলে হাঁটবেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূল নেত্রী বলেন বাংলা ভাষায় কথা বলার জন্য আটক করে রাখা হয়েছিল অনেক ব্যক্তিকে ।যাকে যাকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছিল, তাদের আমরা মামলা করে ছাড়িয়ে এনেছি ।

তৃণমূল নেত্রীর হুশিয়ারি ''বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস ।বাংলা এসব মানবে না। এখানে সব মানুষের অধিকার সংরক্ষিত হবে। বিজেপির একজন বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা রয়েছে। আরে সারা পৃথিবীতে কত রোহিঙ্গা আছে ? একটা রিপোর্ট বলছে সারা পৃথিবীতে মোট প্রায় ১৩/১৪ লক্ষ রোহিঙ্গা আছে"।

একুশের মঞ্চে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন , ''আগামী ২৬ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতি শনি, রবিবার বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ, অত্যাচার নিয়ে মিটিং মিছিল ও ধর্না হবে। এছাড়াও ২৭ জুলাই নানুর দিবস। ওই দিন থেকে টানা ইলেকশন পর্যন্ত এটা চলবে"।


এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় কথা বললে অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশি। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কী ব্যবস্থা এরা নিয়েছে? এবার থেকে আমরা পার্লামেন্টে সবাই বাংলায় কথা বলব।‌ দেখি কে কী করতে পারে।‌ আগে কখনও সখন‌ও বাংলা বলতাম। এখন বেশি করে বলব"।