Broadcast India News.

Broadcast India News.

10th April, 2026

মাওবাদী নাশকতা! রেললাইনে বিস্ফোরণ

মাওবাদী নাশকতা! রেললাইনে বিস্ফোরণ

একদিকে ভারতীয় সেনা পেহেলগাঁও হামলার পর থেকেই একের পর এক জঙ্গিদের শেষ করে চলেছে। যাকে ভারতীয় সেনার বিশাল বড় সাফল্য বলে মনে করা হলেও এই সফলতার মধ্যে অন্যদিকে মাওবাদীরা বিস্ফোরণ ঘটালো রেললাইনে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালের ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় ।সূত্রের খবর রবিবার সকালে চক্রধরপুর রেল বিভাগের বিমলগড় রেলওয়ে সেকশনে মাওবাদীদের বিস্ফোরণে এটোয়া ওরামের মৃত্যু হয় এবং বুধরাম মুন্ডা গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে তারা রেললাইনে টহল
দিচ্ছিলেন ঠিক সেই সময়তেই , মাওবাদীদের পুঁতে রাখা বোমাটি বিকট শব্দে ফেটে ওঠে । গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে , চিকিৎসক এটোয়া ওরামকে মৃত বলে ঘোষণা করেন। এবং আহত বুধরাম এর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রৌরকেলা রেফার করা হয়েছে।

সূত্রের খবর বাংলা, আসাম, ছত্তিসগড়, উড়িষ্যা, ঝাড়খন্ডে গতকাল রবিবার মাওবাদীদের ডাকা পাঁচ রাজ্যে বনধ চলে। তাদের এই বন্ধ সফল করার জন্যই রেললাইনে বোমা রাখা হয়েছিল। আর সেই সময়ই এটোয়া ওরাম এবং বুধরাম মুন্ডা - রেললাইনে টহল দিচ্ছিলেন। রেললাইনে টহল দেওয়ার সময় বোমা পেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ।