Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

দিল্লিতে কাজে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার স্বামী-স্ত্রীর।

দিল্লিতে কাজে গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার স্বামী-স্ত্রীর।

দিল্লি থেকে রাজস্থান, ওড়িশা , ছত্তিশগড় , মহারাষ্ট্রের মতো একাধিক বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে । ইতিমধ্যে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নেমেছেন ।এবার সামনে এলো দিল্লির করোলবাগে বাঙালি দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ।

সূত্রে খবর, পেশায় সোনার কারিগর ছিলেন বছর ৩৬-এর যুবক দেবু ভৌমিক এবং তাঁর স্ত্রী মল্লিকা ভৌমিক। তাদের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রবিবার। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা তাদের একটি ৭ বছরের মেয়ে আছে বলেও জানা গেছে । চার মাস আগে দিল্লির করোলবাগে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন দেবু ভৌমিক ও মল্লিকা ভৌমিক। রবিবার সেই ভাড়া বাড়ি থেকেই দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তদন্তকারী দল। তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দম্পতির শরীরে কোনও বাহ‍্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট খুঁজে পাইনি পুলিশ ।বর্তমানে মৃত দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে কিন্তু কী কারণে আত্মহত্যার মতন এমন ভয়ংকর পথ বেছে নিলেন তাঁরা? কেউ বা কারা কি তাঁদের আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছে ? নাকি দু’জনের মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে ? সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে।।