Broadcast India News.

Broadcast India News.

22nd September, 2026

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো  তুরস্ক

ফের ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পের জোরে কেঁপে উঠল তুরস্ক। রবিবার পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রায় ভূমিকম্প অনুভব করে তুরস্কের বাসিন্দারা । ইস্তানবুল সহ একাধিক জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে।

সূত্রের খবর পশ্চিম তুরস্কের সিনদিরগি-তে ৬.১ মাত্রায় ভয়াবহ ভূমিকম্পটি অনুভূত হয় । রবিবার সন্ধে ৭ টা ৫৩ মিনিট নাগাদ কম্পন হয়। আবার কয়েক মিনিট বাদেই ৪.৬ মাত্রার আফটারশক অনুভূত হয় তুরস্কে।
এই ভূমিকম্পের ফলে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে।

ইস্তানবুল, ইজ়মির সহ একাধিক পর্যটনকেন্দ্রে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের ফলে অনেক ঘরবাড়ি ভেঙে যাওয়ার ফলে প্রচুর মানুষ চাপা পড়ে যায় । উদ্ধারকাজ চলছে । তবে প্রশাসনের তরফে এখনও ক্ষয়ক্ষতি এবং কতজন মানুষের মৃত্যু হয়েছে সে সম্পর্কে জানানো হয়নি।