স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড ! আহত দুই ছাত্রী
- By Broacastindia
- 28th July, 2025 05:47 PM
স্কুল চলাকালী ঘটে যায় ভয়াবহ আগুন লাগার ঘটন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটছে উত্তর ২৪ পরগনার হাবড়া কুমড়া পঞ্চায়েতের খারো বাজার এলাকায় অবস্থিত কে.এম.আর ইনস্টিটিউশন হাই স্কুলে।

সূত্রে খবর,মিড ডে মিলের রান্নার সময় হঠাৎ আগুন লেগে যায় স্কুলের রান্নাঘরে। গ্যাস সিলিন্ডার চালু করে ওভেন জ্বালাতেই মুহূর্তে আগুন ছড়িয়ে পরে। যার ফলে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।ঘটনার জেরে স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি শুরু হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে। আগুন লাগার সময় প্রায় ৮০ জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত ছিল বলে জানা গেছে ।প্রথমে স্কুলের শিক্ষকরা ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকার ফলে খবর দেয়া হয় দমকল বাহিনীকে । খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় দমকলের একটি বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
