জাপানে ভয়াবহ সুনামির পাশাপাশি রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্প
- By Broacastindia
- 30th July, 2025 12:34 PM
প্রতিদিনই কোথাও না কোথাও হয়ে চলেছে ভূমিকম্প। এবার ভূমিকম্পের পাশাপাশি জানা গেল সুনামির খবর ।
সূত্রের খবর ,জাপানের ইশিনোমাকি বন্দরে ৫০ সেন্টিমিটার উচ্চতার সমান সুনামি লক্ষ্য করা গেছে। যা জাপানের রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ ঢেউ বলে জানা গেছে ।মানুষের সুরক্ষার কথা ভেবে ইতিমধ্যে প্রায় নয় লক্ষ বাসিন্দাকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ।

উল্লেখ্য ,বুধবার সকালে হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা প্রদেশ । তারপরেই ধেয়ে আসে সুনামি । শুধু রাশিয়া নয়, ইতিমধ্যেই সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে জাপান ও আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলের উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামি সতর্কতা ।

সূত্রের খবর , বুধবার ভূমিকম্পের কেন্দ্র ছিল পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি এলাকা থেকে ১৩৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৭৪ কিলোমিটার গভীরে ।৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটার শকও হয় বলে খবর। ভয়াবহ ভূমিকম্পের জেরে আহত বহু। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ফাটল দেখা দিয়েছে রাস্তাতে।
এই ভূমিকম্পকে এখনো পর্যন্ত হয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে ভয়ানক ১০ ভূমিকম্পের একটি বলে মনে করা হচ্ছে । এর আগে ২০১২ সালে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তারপর প্রায় ১৩ বছর পর আবার ভয়াবহ ভূমিকম্প দেখা দিল ।
