বিজেপি শাসিত রাজ্যে মহিলা সেজে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন পুরুষরা!
- By Broacastindia
- 28th July, 2025 01:46 PM
২৬শে বিধানসভা ভোট। হাতেগোনা আর মাত্র কয়েকটা মাস। ভোটের আগেই জোড় কদমে শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি। এবার সেই বিজেপি শাসিত রাজ্যগুলিতেই দুর্নীতির খবর সামনে এলো। মহিলাদের জন্য যে সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার সুবিধা পাচ্ছেন পুরুষরা।
বাংলায় যেমন মহিলাদের জন্য চালু আছে লক্ষ্মীর ভাণ্ডার, তেমনি মহারাষ্ট্রে মহিলাদের জন্য একটি প্রকল্প আছে যার নাম 'লাডলি বহেন'। কিন্তু বিজেপিশাসিত রাজ্যে সেই প্রকল্পে এখনও পর্যন্ত মহিলারা না যতটা আর্থিক সহায়তা বা ভাতা পেয়েছেন তার থেকে বেশি প্রকল্পের সুবিধা ভোগ করেছে চোদ্দো হাজারেরও বেশি পুরুষ। এমন তথ্য সামনে আসার পরেই শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য মহারাষ্ট্রে ২০২৪ সালের বিধানসভা ভোট হওয়ার পরে মহিলাদের জন্য চালু করা হয়েছিল , 'লাডলি বহেন' নামে একটি প্রকল্প । যেখানে মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয় সরকার।২১ থেকে ৬৫ বয়সের মহিলারা আর যেসব মহিলা বছরে আড়াই লক্ষ টাকার কম রোজগার করে, তাঁদেরকেই এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়।

কিন্তু সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে,গত ১০ মাসে এই 'লাডলি বহেন' প্রকল্পের আর্থিক সহায়তা পেয়েছেন চোদ্দো হাজারের বেশি পুরুষ। ওইসব পুরুষেরা অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় নিজেদের মহিলা বলে পরিচয় দিয়েছিলেন বলে জানা গেছে । মহিলাদের সুবিধার্থে চালু এই প্রকল্পের ফলে ইতিমধ্যে মহারাষ্ট্র সরকারের অতিরিক্ত ২১ কোটি ৪৪ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে
