Broadcast India News.

Broadcast India News.

25th September, 2026

চালক ছাড়া মেট্রো চলবে গঙ্গার নিচ দিয়ে

চালক ছাড়া মেট্রো চলবে গঙ্গার নিচ দিয়ে

বর্তমান জীবনে মেট্রো খুবই গুরুত্বপূর্ণ একটি যানবাহন ।খুব কম সময় মানুষকে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে দেয় এই মেট্রো। তবে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ হওয়ার জন্য যাত্রীরা ভোগান্তির শিকার হলেও । এবার যাত্রীদের অবাক করে দেওয়ার মতন সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।

আর তা হল এবার থেকে মেট্রো নিজের গন্তব্য স্থলের দিকে ছুটবে ঝড়ের গতিতে, কিন্তু থাকবে না চালক ! এই সফরের অভিজ্ঞতা হতে চলেছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের যাত্রীদের।

ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়ে গিয়েছে । কয়েকটা দিনের ব্যাপার তার পরেই কলকাতা মেট্রো রেলের মুকুটে জুড়তে চলেছে এক নতুন আবিষ্কারের পালক।

সূত্রের খবর এই চালক ছাড়া মেট্রো ট্রেনটির গতি থেকে শুরু করে, মেট্রোর দরজা বন্ধ বা খোলা, এমনকি নির্দিষ্ট স্টেশনে দাঁড়ানো সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করা হবে কম্পিউটারের মাধ্যমে।

এর আগে ২০২০ সালে প্রথম দিল্লিতে চালু হয়েছিল এই চালক ছাড়া মেট্রো পরিষেবা । এবার ২০২৫ সালে কলকাতা মেট্রো প্রথম চালু করতে চলেছে এই অটোমেটেড ট্রেন অপারেশন ব্যবস্থা।

এখন শুধু সময়ের অপেক্ষা। তারপরেই এক নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় হবে শহরবাসীর।