Broadcast India News.

Broadcast India News.

12th August, 2026

পুজোর আগেই ফের বাংলায় আসতে পারেন মোদী – শাহ

পুজোর আগেই ফের বাংলায় আসতে পারেন মোদী – শাহ

গত শুক্রবার কলকাতায় এসে ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের নতুন মেট্রো রুটের উদ্বোধন করার পাশাপাশি দমদমে জনসভাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মেট্রোরেলের উদ্বোধনের দিন তিনেকের মাথায় শোনা যাচ্ছে পুজোর আগে ফের রাজ্যে এসে নদিয়ায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে শুধু তিনি একা নন পুজোর আগে বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে জোড়া সভা অর্থাৎ একটি প্রশাসনিক সভা আর একটি রাজনৈতিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

তবে ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগে ২ বার বাংলা সফরে আসতে পারেন অমিত শাহ। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আসার কথা আছে অমিত শাহের। পঞ্চায়েতি রাজ সম্মেলনের পর পুজোর আগে মহালয়ার পরের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বরে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোর উদ্বোধন করার কথা অমিত শাহের।

পুজোর আগে মোদী-শাহের কর্মসূচি সম্পর্কে এখনই কোন মন্তব্য করতে নারাজ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই পূজো দিয়েই শুরু হয়ে গিয়েছে রাজ্যে এসে প্রচারের কাজ চালিয়ে যাওয়ার নতুন কৌশল।