Broadcast India News.

Broadcast India News.

13th August, 2026

এনডিএ বৈঠকে বিরোধীদের কড়া মন্তব্য করলেন মোদি

এনডিএ বৈঠকে বিরোধীদের কড়া মন্তব্য করলেন মোদি

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ সংসদীয় দলীয় বৈঠকে যোগ দিয়ে অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের ফের একহাত নিলেন। আর্টিকেল ৩৭০ বাতিলের পাঁচ বছরের মাথায় নাম না করে ওই বৈঠকেই রাহুল গান্ধিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘ বিরোধীরা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চেয়ে আদতে সরকার পক্ষেরই সুবিধা করে দিয়েছে। এমন বিরোধী কোথায় পাবেন, যেখানে বিরোধীরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারে? বিরোধীরা এরকম আলোচনার দাবি প্রতিনিয়ত করতে পারে।’’

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই শুরু হয়েছে একের পর এক অপারেশন।কখনো অপারেশন সিঁদুর বা কখনো অপারেশন মহাদেব। ওই বৈঠকে এইসব অপারেশনের প্রশংসা করতে ভুলে যাননি প্রধানমন্ত্রী । রাহুল গান্ধী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সর্বোচ্চ আদালতের অবজারভেশনই সবটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমার আর কিছু বলার নেই।’’