Broadcast India News.

Broadcast India News.

15th October, 2026

মোদীর স্বপ্নের প্রকল্প ‘আযুষ্মান ভারত’ গ্রাহ্যই হলো না মুম্বাইয়ের হাসপাতালে ।

মোদীর স্বপ্নের প্রকল্প ‘আযুষ্মান ভারত’ গ্রাহ্যই হলো না মুম্বাইয়ের হাসপাতালে ।

ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন মুম্বাইয়ের এক তরুণী ।মোদির স্বপ্নের প্রকল্প 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে কার্ড নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালেও ভর্তি করতে পারলেন না তার বাবাকে।

সোশ্য়াল মিডিয়ায় মোদীর স্বপ্নের প্রকল্প 'আযুষ্মান ভারত' এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুম্বইয়ের ওই তরুণী।

সূত্রের খবর ওই তরুণীর অভিযোগ তার বাবা হঠাৎ অসুস্থ হওয়ার ফলে আপদকালীন পরিস্থিতিতে 'আযুষ্মান ভারত' প্রকল্পে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে ফোন করলেও কোন সাহায্য পায়নি ।সোশ্যাল মিডিয়া ভিডিয়োতে ওই তরুণীর দাবি করে, "২৪ টি হাসপাতালে ফোন করেছিলাম। ১০ টা হাসপাতাল সরাসরি 'আযুষ্মান ভারত' প্রকল্পে তালিকাভুক্ত থাকার কথা অস্বীকার করে। ৬টি হাসপাতালের সঙ্গে যোগাযোগই করা যায়নি। কোনটাও রিং হচ্ছিল, আবার কোনটা আউট অফ সার্ভিস বলছিল। বাকি হাসপাতালগুলি হাস্যকর যুক্তি দেখায়। কেউ বলে, এই প্রকল্পে শুধুমাত্র ক্যানসারের চিকিত্‍সা হয়, তো কেউ বলে, শুধুমাত্র ICU পরিষেবার জন্য এই প্রকল্পের সুবিধা মেলে"।

ওই তরুণীর প্রশ্ন, "যদি আমাদের মতো শিক্ষিত, ইন্টারনেট জানার পরিবার বিপদের সময়ে সাহায্য না পায়, তাহলে গরিব, শ্রমিক পরিবারগুলির কী হবে? কোথায় যাবে তারা "?

এই ঘটনার পরে 'আযুষ্মান ভারত' প্রকল্পের স্বচ্ছতা ও নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে এখনো সরকারের তরফ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।